Home / Festival & Ritual Foods / শীতের সোয়াদ (Shiter Swad) – বাঙালির শীতের খাবার ও উৎসবের স্মৃতি

শীতের সোয়াদ (Shiter Swad) – বাঙালির শীতের খাবার ও উৎসবের স্মৃতি

This article shares a traditional Bengali winter food tradition and its cultural background.

It explains seasonal ingredients, Nabanna food memory, and the meaning of Shiter Swad in Bengali food culture.

শীতের সোয়াদ - Shiter Swad

শীত কক্ষনও দোলায় চেপে, ঘোড়ায় চেপে, নৌকায় চেপে আসেন না যে চার দিকে মড়কের হাহাকার পড়ে যাবে। ধরণী শস্যশ্যামলা। চার দিকে প্রাচুর্যের হিল্লোল। কবে কোন কালে সব জমিজমা বিক্রি করে শহরে বসত, তবু শহুরিয়ারা তাদের শিকড়ের স্বাদ-গন্ধ ভুলতে পারে না। তাই শহর বাজারেও নতুন ফসলের উৎসব হয় ঘরে ঘরে। নবান্ন। নতুন চালবাটা, আখ ঝাড়াই, মটরশুটি, মুলাে, কমলালেবু। আর যা যা ফল পাওয়া যায়, অন্তত নরকম। সব নলেন গুড়ে আর কাঁচা দুধে মেখে নবান্ন। পুরাে জিনিসটাই আসলে প্রসাদ। প্রকৃতির প্রসাদ। এক অভিনব ফ্রুট স্যালাডও বটে, নৈবেদ্যও বটে। তবে, নৈবেদ্যটি আমাদেরই 'পেট্টায়' হয়ে থাকে।

by Barnali Dutta

নবান্নের সময় শীতের বাজারে নতুন সবজি ও ফলের সমারোহ।

নবান্নের গন্ধমাখা সেই অঘ্রান গড়াতে থাকে আর বাজার থেকে আসতে থাকে আধােফোটা, কী আঁটসাট ফুলকপি, সবুজে-সাদায় টাইট বাঁধাকপি, ম্যাজেন্টার আভা লাগা সাদা সাদা মুলাে, হালকা সবুজ ওলকপি, সাদা সাদা ফুলতােলা গােছা গােছা পেঁয়াজকলি, ভেতরে টকটকে লাল বাইরে ধূলিবর্ণ বিট, কমলা রঙের নিটোল গাজর, চ্যাপ্টা সবুজ ফ্রেঞ্চ বিন, কালচে সবুজ চওড়া চওড়া শিম।

চওড়া পাতার পালং শাক, সাদা ধবধবে দুধমান (কচু), মটরশুটি, টুকটুকে টোম্যাটো। আর, সবার ওপরে সত্য যা, শীতের শ্রেষ্ঠ দান — নৈনিতাল আলু। ননীর তালের মতোই। আমরা সারা শীত ভরে আলুভাতে, আলুভাজা খেতে ভালবাসতুম।

পটল বেচারিরা পেকে হলদে কটকটে হয়ে বিদায় নিচ্ছে। ঢেঁড়স ছেতরে গেছে, কেউ আর তাদের পুঁছছে না। তেমনই দশা ঝিঙে আর লাউয়ের। চালকুমড়াে, পেঁপে, লাল কুমড়ােরা বারোমেসে। তবু এখন তাদের মোটেই কদর নেই। বেগুন সুন্দরীরা সুযোগ বুঝে হাল ফিরিয়ে ফেলেছে।

এই নতুন শস্যের শুভাগমন কার জন্য? সূর্যের জন্যই তাে প্রধানত। সে ভদ্রলোক তাঁর ভোল্টেজ নরম-গরম না করলে তাে কিছুই হত না। তাই জনগণ, গ্রামে গ্রামে যাঁরা প্রকৃতির কাছাকাছি বাস করে প্রকৃতির দানের মর্ম বুঝতে পারেন, তাঁরা ইতুপুজো চালু করেছিলেন অঘ্রানের দিনে।

অঘ্রান মাসে ইতু পুজোর অঙ্কুরিত বীজের সরা ও গ্রামীণ আচার।

ভোর ছটা বেজেছে কী বাজেনি। বাসিমুখে বাসি কাপড়ে ইতুর পাঁচালি বলবেন মা, লেপের ভেতর থেকে উকি মেরে শুনব আমরা। উমনাে-ঝুমনাের গপ্পো। ইতুর পালুনি কিন্তু খুব সোজা।

অঘ্রানের বা বলতে গেলে পুরো শীতকালের আটপৌরে খাওয়াদাওয়াই আমাদের মচ্ছব ছিল। প্রতিটি দিন সকাল থেকে সন্ধে সুগন্ধে ভরপুর হয়ে রয়েছে চার দিক।

শীতের স্পেশাল মাছ বলতে গলদা চিংড়ি, আর ভেড়ির ভেটকি। তার যে কত রকম পদ হয়, সে আমার চেয়ে আমবাঙালি রাঁধিয়ে খাইয়েরা বেশি জানেন।

শীতের সকালগুলো ঝাপসা। লেপ ছাড়তে ইচ্ছে করে না। সেই ভোরবেলায় ঘুমভাঙা গলায় ফিরিওলা ডেকে উঠবে, ‘ছোলার চাক, মুড়ির চাক, চিড়ের চাক’।

পৌষ সংক্রান্তি ও পিঠে পার্বণের ঐতিহ্য।

‘পউষপ্রখর শীতে জর্জর ঝিল্লিমুখর রাতি’। সেই পউষের প্রধান পরব হল পরীক্ষা। তার পর বড়দিন। আর তার পর মকর সংক্রান্তির পিঠে পার্বণ।

অনুলিখন — শীতের সোয়াদ, বাণী বসু

জেনে রাখুন – পৌষ সংক্রান্তির কিছু কথা (প্রশ্ন ও উত্তর)

পৌষ সংক্রান্তি পশ্চিমবঙ্গে কীভাবে উদযাপিত হয়?

পৌষ সংক্রান্তি পশ্চিমবঙ্গে মূলত পিঠে-পুলি, পাটিসাপটা, নলেন গুড়ের মিষ্টি ইত্যাদি তৈরি করে উদযাপন করা হয়। এই সময় গ্রামবাংলায় মেলা বসে এবং নতুন ধানের ফসল ঘিরে আনন্দের আবহ তৈরি হয়।

Poush Sankranti in West Bengal is celebrated with traditional pithe, puli, and sweets made from nolen gur.

পশ্চিমবঙ্গের শীতের প্রধান উৎসব কোনটি?

পশ্চিমবঙ্গের শীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হলো পৌষ সংক্রান্তি। এটি মূলত ফসল তোলার উৎসব এবং এই সময়ে শীতকালীন বিশেষ খাবার ও লোকসংস্কৃতির মিলন ঘটে।

It is the most important winter harvest festival in Bengal, known for seasonal foods and cultural traditions.

পৌষ সংক্রান্তির জন্য কোন রাজ্য সবচেয়ে পরিচিত?

ভারতের বিভিন্ন রাজ্যে সংক্রান্তি পালিত হলেও পশ্চিমবঙ্গ পিঠে-পুলি, নলেন গুড় এবং গ্রামীণ মেলার জন্য বিশেষভাবে পরিচিত।

West Bengal is especially famous for its unique pithe-puli traditions and rural fairs during this festival.

পশ্চিমবঙ্গে সংক্রান্তি উৎসবকে কী বলা হয়?

পশ্চিমবঙ্গে সংক্রান্তি উৎসবকে সাধারণত ‘পৌষ সংক্রান্তি’ বলা হয়, যা বাংলা মাস পৌষের শেষ দিনকে নির্দেশ করে।

In Bengal, Sankranti is known as Poush Sankranti, marking the end of the Bengali month of Poush.

Explore more

More in Festival & Ritual Foods